,

নাইক্ষ্যংছড়িতে ফের গোলাগুলির শব্দ

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকধালা থেকে দোছড়ি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় সীমান্তের কাছাকাছি মিয়ানমারের ভূখণ্ডে প্রচণ্ড গোলাগুলি চলছে। আজ শনিবার সকাল ৯টার দিকে গোলাগুলি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে গোলাগুলির মাত্রা আরও বেড়ে যায়। এতে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চেরারমাঠের বাসিন্দা মাবিয়া খাতুন বলেন, ‘তাদের বাড়ি সীমান্তের একেবারে কাছাকাছি। তাদের বাড়ির বিপরীতে সীমান্তের ওপারে বৃষ্টির মতো গোলাগুলি চলছে। কিছু গুলি পাড়ায় এসে পড়ছে। এজন্য আতঙ্কে থাকতে না পেরে তারা এখন দক্ষিণ চাকধালা প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।’

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও চেরারমাঠ এলাকার বাসিন্দা ফরিদুল আলম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে পাড়ার লোকজনকে আপাতত নিরাপদ দূরত্বে সরে থাকতে বলা হয়েছে। বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুদের সরিয়ে নিতে বলা হয়েছে।’

নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, ‘সীমান্তের ৪৩ পিলার থেকে দোছড়ি ইউনিয়নের ৫০ পিলার পর্যন্ত এলাকাজুড়ে ব্যাপক গোলাগুলি চলছে। এ জন্য আমার ইউনিয়নের চেরারমাঠ, ফুলতলি, জামছড়িসহ কয়েকটি সীমান্তঘেঁষা পাড়ার লোকজনকে সরিয়ে থাকতে বলা হয়েছে। বেশ কয়েক দিন ধরে ওই এলাকার মিয়ানমারের সীমান্তরক্ষীদের সীমান্ত চৌকিগুলো বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) দখলে ছিল। এখন ওই সীমান্ত চৌকিগুলো পুনঃদখলের জন্য মিয়ানমারের সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না