শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারা আপনাকে গোপনে হিংসা করে বুঝবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত জীবন থেকে কর্মক্ষেত্র, সবখানেই বাধার সম্মুখীন হতে হয় কিছু হিংসুটে লোকের কারণে। আপনাকে এবং আপনার কাজ সহ্য করতে পারেন না এমন লোকই হয়তো বসে আছে আপনার পাশে। কিন্তু আপনি কিছুতেই বুঝতে পারছেন না। কারণ, মুখোশধারীরা প্রকাশ্যে আপনার প্রশংসা করলেও আড়ালে হিংসা করে।

চলুন জেনে নিই প্রকৃত হিংসাকারী চেনার উপায়-

১. আপনার নামে কেউ মিথ্যে গুজব রটাচ্ছে কি না খেয়াল করুন। পেছনে মিথ্যা কথা অনেকেই বলেন, যারা আপনার সাফল্যে ঈর্ষাকাতর। যিনি আপনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে, তিনি আপনাকে হিংসা করেন, এটা মনে রাখবেন।

২. আপনার ক্ষতি করার চেষ্টা করা বা আপনার বিরুদ্ধে কেউ জনমত তৈরির চেষ্টা করছে? ফোন করে কান ভারি করছে অফিসের সহকর্মীদের? বুঝবেন তিনি আপনাকে ঈর্ষা করেন।

৩. আপনার সাফল্যে সবাই যখন বাহবা দিচ্ছে, তাদের মধ্যে কেউ আপনাকে সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করছে। প্রকাশ্যে বাহবা তো দিচ্ছেই না, বরং মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। বুঝবেন, তিনি আপনাকে ঈর্ষা করেন।

৪. যদি কেউ কথায় কথায় রাগ দেখান বা অকারণে সব কিছুতে খুঁত ধরার চেষ্টা করেন, তাহলে বুঝবেন তিনিও আপনাকে হিংসা করেন। ইচ্ছা করে আপনার সবকিছুতে খুঁত ধরার চেষ্টা করা আসলে ঈর্ষার বহিঃপ্রকাশ।

৫. যে পথে হেঁটে আপনি অফিসে ইনক্রিমেন্ট পেলেন, সেই একই পথে একেবারে অনুকরণ করে কেউ সাফল্য পেতে চাইছে? তাহলে বুঝবেন তিনি আপনাকে হিংসা করেন। লুকিয়ে আপনাকে অনুসরণ করা ঈর্ষার লক্ষণ।

৬. অনেকেই দেখবেন সময়ে অসময়ে আপনাকে অযাচিত উপদেশ দিতে থাকে। এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন