সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজও সমাবেশ মঞ্চে খালেদা জিয়ার জন্য চেয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায়ও সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে। আজ শনিবার খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়।

এর আগে গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশেও মঞ্চের মাঝখানে বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছিল।

সমাবেশে খালেদা জিয়ার চেয়ারের একপাশে বসেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। অন্যপাশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

এ বিষয়ে শফিকুল আলম মনা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই আমাদের প্রেরণার উৎস। তার জন্যই চেয়ারটি খালি রাখা হয়েছে।’

এর আগে সমাবেশে যোগ দিতে গতকাল শুক্রবার রাতেই খুলনা পৌঁছেছেন বিএনপি মহাসচিবসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও খুলনায় অবস্থান করছেন।

নগরীর সোনালী ব্যাংক চত্বরে আজ শনিবার দুপুরে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমাবেশে আসা নেতাকর্মীদের মধ‍্যে এই খালি চেয়ারকে ঘিরে তৈরি হয় বিশেষ কৌতূহল। অনেকে ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন চেয়ারের ছবি।

সমাবেশের আয়োজকরা বলছেন, মূলত দলের চেয়ারপারসনকে সম্মান জানাতে এই খালি চেয়ার রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান