,

খুলনা রেলস্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির গণসমাবেশে অংশ নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় রেলস্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করা হয়েছে।আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, রেলস্টেশনে আসা ব্যক্তিরা তাদের সঙ্গে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এ সময় পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে।

দুপুরে খুলনা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। তাদের বিপরীত দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, ‘সমাবেশে অংশ নিতে আসা কাউকে বাধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়