শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুলার টক-ঝাল আচার

news-image

নিউজ ডেস্ক : শীতের সবজি হলেও এখন বারো মাসই পাওয়া যায় মুলা। অনেকে আছেন যারা মুলা খেতে বেশ পছন্দ করেন। শোল মুলা থেকে মুলা দিয়ে ডাল সবই খান চেটেপুটে। অনেকে আবার মুলার গন্ধই সহ্য করতে পারেন না। তারা এক বার মুলা দিয়ে আচার তৈরি করে দেখুন। স্বাদ লেগে থাকবে মুখে।

উপকরণ

মুলা: ৩০০ গ্রাম

লবন: স্বাদ মতো

হিং: এক চিমটি

হলুদ: এক চা চামচ

মেথি: এক টেবিল চামচ

সর্ষা: এক টেবিল চামচ

শুকনো মরিচ গুঁড়া: দুই চা চামচ

জিরা: এক চা চামচ

ধনে: এক চা চামচ

ভিনিগার: এক কাপ

সর্ষার তেল: প্রয়োজন মতো

প্রণালী

মুলা লম্বা লম্বা করে কেটে নিন। হলুদ, লবন মাখিয়ে ৩-৪ দিন রোদে শুকিয়ে নিন। শুকনো কড়াইয়ে মেথি, সর্ষা, জিরা, ধনে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দানা দানা করে গুঁড়া করে নিন। কড়ায় তেল দিয়ে আঁচে বসান। হিং ফোড়ন দিয়ে গুঁড়া করা মশলা ঢেলে দিয়ে আঁচ বন্ধ করে দিন। এ বার কড়াইয়ে মুলা দিয়ে দিন এবং ভিনিগার মেশান। বায়ুনিরোধক পাত্রে রেখে বেশ কয়েকদিন রোদে দিন। ডাল-ভাত হোক বা রুটি সবজি আচারের সঙ্গে খেলে জমে যাবে ভোজ।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন