পায়ে হেঁটে হলেও খুলনার সমাবেশে যোগ দেবে সাতক্ষীরা বিএনপি

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : যেকোনো মূল্যে খুলনায় বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সাতক্ষীরার নেতাকর্মীরা। একইসঙ্গে বাস মালিক ও শ্রমিকরা আগামী শুক্র এবং শনিবার গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তারা।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু জানান, তারা সমিতির পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখার কোনো কর্মসূচি নেননি। তবে বাস মালিক ও শ্রমিকরা আগামী শুক্র ও শনিবার খুলনার উদ্দেশ্যে গাড়ি চালাতে রাজি নয়। তাদের আশঙ্কা বিএনপির সমাবেশকে ঘিরে খুলনায় বাস ভাঙচুরের মত অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘সরকারের চাপে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিকরা। কিন্তু আমাদের ডাক পড়েছে। আমরা পায়ে হেঁটে, সাঁতরে খুলনায় পৌঁছাবো। কোনো বাধা আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না। এই সরকারের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা বিএনপির ৬ হাজার নেতাকর্মী যে কোনো মূল্যে মহাসমাবেশে যোগ দেবে।’

 

তবে তার বক্তব্য ও অভিযোগের বিষয়ে একমত নন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি সমাবেশে যাওয়ার লোক পাবে বলে আমাদের মনে হয় না। আমাদের দলের পক্ষ থেকে কোনো বাধা দেওয়ার সিদ্ধান্ত নেই।’

 

বাস চলাচল বন্ধের বিষয়ে মালিক সমিতিকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বাস চালাবে না বন্ধ রাখবে এটা তাদের নিজেদের সিদ্ধান্ত।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার