শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেম্বারের ঘরের টিন খুলে ডাকাত নিয়ে গেল ৪০ লাখ টাকা!

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে এক ইউপি সদস্যের (মেম্বার) বসতঘরের টিন খুলে ৪০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মেম্বারের দাবি একদল ডাকাত তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ ৪০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

গতকাল বুধবার রাত ৩টার দিকে আন্ডারচর ৫ নম্বর ওয়ার্ড পূর্ব মাইছরা গ্রামের শাহাজাহান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। শাহাজান ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং ইটভাটার একজন মাঝি।

ইউপি সদস্য শাহাজান অভিযোগ করে বলেন, ‘আমি চট্টগ্রামের সাতকানিয়া, কেরানির হাটসহ কয়েকটি ইটভাটায় শ্রমিক দেওয়ার কাজ করি। শ্রমিকদের মাসিক মজুরি আমার হাত ধরে দেওয়া হতো। গতকাল বুধবার দুপুরে শ্রমিকদের বেতনের ৬০ লাখ টাকা ইসলামী ব্যাংক মাইজদী শাখা থেকে তুলে আনি। রাত পর্যন্ত শ্রমিকদের ২০ লাখ টাকা দেওয়ার পর বাকি ৪০ লাখ টাকা নিজের বসত ঘরের কাঠের আলমারিতে নিয়ে রাখি। রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে ৮-১০ জন অস্ত্রধারী একদল ডাকাত আমার আধাপাকা ঘরের উপরের টিন খুলে ভিতরে ঢোকে। পরবর্তীকালে প্রতিটি ঘরে গিয়ে সবাই আলাদা আলাদা অবস্থান নেয় এবং ডাকাতদের মধ্যে তিনজন আমার ঘরে প্রবেশ করে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে। এসময় টাকাগুলো কোথায় রেখেছি জানতে চাইলে আমি আলমারির কথা বলার সঙ্গে সঙ্গে তারা চাবি দিতে বলে। ডাকাতদের কথামতো আমি নিজের জীবন বাঁচাতে আলমারির চাবি দিয়ে দিলে তারা ৪০ লাখ টাকা নিয়ে দরজা দিয়ে পালিয়ে যায়। তখন ঘরে থাকা লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও পালিয়ে যায় ডাকাত দল।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরির্দশন করে। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ঘটনাটি আসলে কি তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

দেশীয় অর্থায়নে তিস্তা মেগা প্রকল্প, ব্যয় হতে পারে ১৪ হাজার কোটি টাকা

হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যেই জাতির ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী