,

বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচীতে বাধা এবং গুম-নির্যাতন নিয়ে উদ্বেগ অস্ট্রেলিয় মন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচীতে বাধা এবং গুম ও নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সহকারী প্রতিরক্ষা মন্ত্রী, অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর ভেটেরানস’ অ্যাফেয়ার্স, এন্ড অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর রিপাবলিক ম্যাট থিসলেথওয়েট এমপি। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়ার মুক্তি এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে তার ভূমিকা পালনের আশ্বাসও দেন। আজ বৃহস্পতিবার সিডনি শহরের মারুব্রাস্থ অফিসে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে ম্যাট থিসলেথওয়েটের অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বিএনপি প্রতিনিধি দলে ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাধারণ সম্পাদক মো. কুদরত উল্লাহ লিটন, সিনিয়র সহসভাপতি মো. মোবারক হোসেন, জুবাইল হক, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল সভাপতি এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি খাইরুল কবির পিন্টু, মৌহাইমেন খান চৌধুরী মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পবিত্র বড়ুয়া।

বিএনপি নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান প্রেক্ষপটগুলো তুলে ধরে দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়া বর্তমান সরকারের হিংসার শিকার হয়ে মিথ্যা ও বিদ্বেষমূলক মামলার মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন। জামিনযোগ্য মামলায়ও বিচার বিভাগ তার জামিন নামঞ্জুর করেনি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রীও এই সরকারের নির্যাতন এবং মিথ্যা মামলার শিকার। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও বিএনপির নেতৃবন্দ মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?