,

পাকিস্তানে তাপপ্রবাহে মৃতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে

news-image

আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানের সিন্ধু প্রদেশে গেল কয়েকদিন ধরে চলমান তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬-এ দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে করাচিতে যেখানে গত কয়েকদিনে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে।

জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার সকাল দশটার দিকে তাপপ্রবাহের শিকার এক রোগী তাদের হাসপাতালে প্রথম ভর্তি হন। আর এর অল্প কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে আরও ১শ’ রোগী ভর্তি হয়।করাচির জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান কর্মকর্তা সেমি জামালি জানান, তাপপ্রবাহে আক্রান্তের সংখ্যা আরও বাড়ছে। বেশিরভাগ রোগীকে তীব্র জ্বর, অচেতন কিংবা ডি হাইড্রেশনে আক্রান্ত অবস্থায় ভর্তি করা হচ্ছে।

পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় প্রচণ্ড তাপদাহ এটি। এর আগে ১৯৭৯ সালে পাকিস্তানের করাচিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রী সেলসিয়াস(১১৭ ডিগ্রী ফারেনহাইট) রেকর্ড করা হয়েছিল।
গেল মাসেই প্রতিবেশী দেশ ভারতে তাপপ্রবাহে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ