,

এবার শাজাহান খানের গল্পে সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিত হয়েছে একই নামের সিনেমা, যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা। সিনেমাটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। যা এখন মুক্তির অপেক্ষায়।

এবার জানা গেল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানের গল্পে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘জয় বাংলার ধ্বনি’। সিনেমায় গল্পের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। আর এতে প্রথমবারের মতো জুটি বাধবেন চিত্রনায়ক নিরব হোসেন ও ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

সংশ্লিষ্টরা জানান, খ ম খুরশেদের পরিচালনায় সিনেমার প্রথম লটের শুটিং শুরু হবে আগামী বৃহস্পতিবার শরীয়তপুরে। এদিন শাজাহান খান নিজে উপস্থিত থেকে সিনেমাটি সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এমনটাই জানিয়েছেন চিত্রনায়ক নিরব।

‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় রাজাকার চরিত্রে অভিনয় করবেন আওয়ামী লীগের আরেক বর্ষীয়ান নেতা ও কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। এটি নির্মিত হবে সরকারি অনুদানে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির