,

চারা লাগানো নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধা নিহত

news-image

শিবচর প্রতিনিধি : গাছের চারা লাগানো নিয়ে দ্বন্ধের জেরে হামলায় মাদারীপুরের শিবচরে আলেয়া বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার সকালে উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কদমতলা গ্রামে বাড়ির সীমানায় গাছের চারা লাগানো নিয়ে হায়দার হাওলাদারের সঙ্গে পাশের বাড়ির জব্বার হাওলাদারের দ্বন্দ্ব চলছিল। এরই সূত্র ধরে আজ সকালে জব্বাররের সঙ্গে হায়দারের মা আলেয়া বেগমের কথা কাটাকাটি হয়। এরপর জব্বার লোকজন নিয়ে আলেয়া বেগমের ওপর হামলা চালান ও ঘরবাড়ি ভাঙচুর করে।

হামলায় আলেয়া বেগম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্বজনরা আলেয়া বেগমকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব বিদ্যমান। চারা গাছ লাগানো নিয়ে সম্প্রতি জব্বার হাওলাদার পক্ষ পরিবর্তন করে মজিবর খলিফা-আক্কাস মৌলভী-হাবি ভক্তর দলে যোগ দেন। এই সুযোগে মজিবর খলিফার পক্ষ জব্বার হাওলাদারের সঙ্গে যোগ দিয়ে এ হামলা চালান। এর আগেও দুই পক্ষের দ্বন্দ্বে একাধিক হামলা-মামলা হয়েছে বলেও জানান তারা।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির সেরনিয়াবাত বলেন, ‘গাছের চারা লাগানো নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রীয়াধীন আছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না