শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতাকে ক্রসফায়ারের ৫ বছর পর পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে হুদা মোহাম্মদ আলমকে (৩২) ক্রসফায়ারে হত্যার অভিযোগে পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন তার স্ত্রী খুরশিদা বেগম ওরফে পুষ্প বেগম। ২০১৭ সালে ২৩ আগষ্ট ক্রসফায়ারে নিহত হন আলম। তিনি বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ছিলেন।

আজ সকালে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু ( নিবারণ) আইন ২০১৩ সালের ১৫ (২) (৩) ধারায় মামলার আব্দেন করেন নিহত আলমের স্ত্রী খুরশিদা। এতে নোয়াখালীর সাবেক পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ, বেগমগঞ্জের সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ, বেগমগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান সাজিদ ও এসআই মো. জসিম উদ্দিনকে বিবাদী করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফা সুলতারা বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। কোনো সিদ্ধান্ত না দিয়ে মামলাটি পরবর্তী আদেশের জন্য রেখে দিয়েছেন বিচারক।

বাদীপক্ষে আদালতে মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান ইলিয়াস, অ্যাডভোকেট সাইফুর রহমান প্রামাণিক, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ হুদা মোহাম্মদ আলম নামের ওই যুবদল নেতা নিহত হন। সেসময় পুলিশ দাবি করেছিল, ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, তিনটি ছোরা, পাঁচটি রড ও গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

সেসময় পুলিশ গণমাধ্যমকে জানায়, ঘটনার দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ‘ডাকাত আলমকে’ গ্রেপ্তার করে তারা। পরে তার দেওয়া তথ্যমতে রাতে অস্ত্র উদ্ধারের জন্য দাসপাড়া গ্রামের দাসেগো বাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় আলমের সহযোগীরা পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

তখন পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন ‘ডাকাত’ আলম। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় আলমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সেসময় গণমাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন, ২২ আগস্ট সকালে সাদা পোশাকে পুলিশ আলমকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পরদিন ২৩ আগস্ট রাতে তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ তখন গণমাধ্যমকে বলেছিলেন, ‘নিহত আলমের বিরুদ্ধে থানায় ১০টি ডাকাতি মামলা ছিল। তিনি সন্ত্রাসী জিসান বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন।’

 

এ জাতীয় আরও খবর

দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

প্রেমের টানে চীন থেকে চিনা যুবক নবীনগরে।

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০