,

শখের বশে!

news-image

কিছুদিন আগে একটি বিজ্ঞাপনচিত্রের হিন্দি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্‌সি। এবার বলতে গেলে শখের বশে আর ভালো লাগার আগ্রহে পুরো একটি হিন্দি গানে কণ্ঠ দিলেন তিনি। ‘রিমঝিম সাওয়ান বারসে’ শিরোনামের এই গানটি গতকাল শনিবার ন্যান্‌সির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিতও হয়েছে। হঠাৎ করেই হিন্দি গানের প্রতি এমন অনুরক্ত হওয়া প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, “রাহাত ফতেহ আলী খানের সুর ও সংগীতে শ্রেয়া ঘোষালের গাওয়া ‘রিমঝিম সাওয়ান’ গানটি অনেকের মতো আমারও খুব প্রিয়। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে আমার ভক্ত-শ্রোতারা দীর্ঘদিন ধরে গানটির কভার করার জন্য অনুরোধ করে আসছিল। বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে আমি গানটি গেয়েছিলাম। একটা সময় ভাবলাম, সবার কাছ থেকে যেহেতু এত অনুরোধ পাচ্ছি তাহলে গানটি নতুন করে গাইলে তো মন্দ হয় হয় না। যেই ভাবা সেই কাজ। পরে বিষয়টি নিয়ে আমার গিটারিস্ট তুহিনের সঙ্গে আলাপ করি। সে গানটির রেকর্ডিংয়ের সব ধরনের আয়োজন করে। আমরা সবকিছু ঠিক রেখে শুধুমাত্র গানটিতে কণ্ঠ দিই।’
ন্যান্‌সি আরও বলেন, ‘পরিচিতজনদের সবাইকে গানটি শুনিয়েছি। এরপর গানটি ইউটিউবে আপলোড করি। তবে গানটি কোনোভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। নিতান্তই নিজের ভালো লাগা এবং ভক্ত-শ্রোতা ও বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের অনুরোধের রক্ষার্থে গানটি গাইলাম।’
ন্যান্‌সি জানিয়েছেন, শুধু বাইরের সংগীতশিল্পী নয়, দেশের অনেক গুণী শিল্পীর বেশ কিছু গানও তাঁর খুব প্রিয়। ইচ্ছে আছে তাঁদের গান নতুন করে গাওয়ার।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে