শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

news-image

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে (সাব মাঝি) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক রোহিঙ্গা নেতা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে।

নিহত মৌলভী মো. ইউনুস (৩৮) ক্যাম্প ১৩ এর এফ/২ ব্লকের বাসিন্দা মৌলভী সৈয়দ কাসিমের ছেলে। আহত মো. আনোয়ার (৩৮) ব্লক-এফ/২, ক্যাম্প-১৩ কে এফ/৫ ব্লকের মৃত নুর মোহাম্মদ। তিনি ক্যাম্প-১৩ এর এফ ব্লকের নেতা (হেড মাঝি)।

বিষয়টি নিশ্চিত করে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, ‘একটি দুষ্কৃতকারীর দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে দুইজন রোহিঙ্গা নেতাকে (মাঝি) অতর্কিত অবস্থায় উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে সাবমাঝি ইউনুস মারা যান এবং হেডমাঝি আনোয়ার গুরুতর আহত হন। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত আনোয়ারকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ফারুক আহমেদ আরও বলেন, ‘দুষ্কৃতকারীরা সংখ্যায় ১৫-২০ জন ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএন এর ফোর্স মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।’

 

এ জাতীয় আরও খবর

দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

প্রেমের টানে চীন থেকে চিনা যুবক নবীনগরে।

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০