,

তাবিজ-মন্ত্র দিয়ে কেউ দেশের উন্নয়ন করেননি

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন কোথাও থেকে কেউ তাবিজ পড়া বা মন্ত্র দিয়ে করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, সবার অংশগ্রহণেই আমাদের উন্নয়ন। সুযোগ-সুবিধাগুলো উন্মুক্ত করার ফলে আজ আমরা অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী মো. তাজুল ইসলাম হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন, হাতের মাধ্যমে অনেক রোগ ছড়িয়ে পড়ে। হাত ধোয়ার মাধ্যমে অনেক রোগ থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন অভিযান পরিচালনা করছে। পর্যাপ্ত কীটনাশক বরাদ্দ করা হয়েছে, মনিটরিং করা হচ্ছে। কিন্তু সবাই সচেতন না থাকলে ডেঙ্গু প্রতিরোধ করার কাজ কঠিন।

তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করার আশঙ্কা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও সচেতন থাকতে হবে। ডেঙ্গুতে একজনের মৃত্যুও দুঃখজনক। গতবারের চেয়ে এবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। যেসব এলাকায় বেশি ছড়িয়েছে, সেসব এলাকাকে গুরুত্ব দিয়ে অভিযান চলছে।

মন্ত্রী আরও বলেন, আগে দারিদ্র্য পরিস্থিতি এমন ছিলো যে, অনেকে খেতে পেতো না। বর্তমানে সে পরিস্থিতি নেই। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আছে কিন্তু উন্নতিও হয়েছে, মাথাপিছু আয় অনেক বেড়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না