ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীরা

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ দু্পুর ২টায় শুরু হচ্ছে। সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেছেন হাজার হাজার নেতাকর্মী । তাদের হাতে ব্যানার-ফেস্টুন আর মুখে স্লোগান।

শনিবার সকাল থেকে বাস বন্ধের কারণে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হেঁটেই সমাবেশের দিকে রওনা হয়েছেন। তীব্র গরম উপেক্ষা করে তারা জড়ো হয়েছেন সমাবেশস্থলে।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নগরীর চরপাড়া ও মাসকান্দা এলাকা দখলে নেয় বিএনপি।

বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস মাঠে প্রস্তুত হয়েছে মঞ্চ।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে এ গণসমাবেশ ডাক দেয় দলটি।

বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সমাবেশে যেন নেতাকর্মীরা আসতে না পারে সেজন্য ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়াও সিএনজি, মাহিন্দ্রসহ অন্যান্য ছোট ছোট যান চলাচলেও বাধা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা জানান, বাস বন্ধের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কোন মালিক তাদের গাড়ির নিরাপত্তার জন্য বাস বন্ধ রাখতে পারেন। কোন মালিক যদি তার ব্যক্তিগত কারণে বাস বন্ধ রাখে এটা মালিক সমিতির কোনো বিষয় নয়।

এদিকে, সমাবেশ সফল করতে শুক্রবার রাত থেকেই নগরীতে অবস্থান শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। কেউ ট্রেনে, কেউ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় সমাবেশস্থলে আসছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান