শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এসময় আরও একজনকে উদ্ধার করেছে লাইফগার্ড বিচ কর্মীরা।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থী তাহসিন কুমিল্লা জেলার মোগদাও এলাকার কাশেমুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। এসময় মো. ফয়সাল নামের আরও একজনকে উদ্ধার করা হয়। সেও একই মাদরাসার শিক্ষার্থী ও একই এলাকার আবুল হোসেনের ছেলে। কুমিল্লা থেকে চার বন্ধু মিলে সকাল কক্সবাজারে বেড়াতে আসে তারা।

সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত বিচকর্মী বেলাল হোসেন জানান, সকালে কুমিল্লা থেকে চার বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পড়ে। সকাল আটটার দিকে চার বন্ধুর দুই জন ফয়সাল ও তাহসিন গোসল করার এক পর্যায়ে সাগরের ঢেউয়ে ভেসে যায়। এসময় সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড ও বিচ কর্মীরা ফয়সালকে উদ্ধার করে। অপর বন্ধু তাহসিন সাগরে ভেসে গিয়ে এখনও নিখোঁজ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান, নিখোঁজ তাহসিনকে উদ্ধারে সি সেইফ লাইফ গার্ড বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। কুমিল্লা থেকে বেড়াতে আসা এই চার বন্ধুর মধ্যে একজন পালিয়ে গেছে। দুই জন ট্যুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

প্রেমের টানে চীন থেকে চিনা যুবক নবীনগরে।

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০