সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ের আকাশে চীনের ‘উড়ন্ত গাড়ি’র পরীক্ষামূলক উড্ডয়ন

news-image

অনলাইন ডেস্ক : চীনা ইলেকট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং ইনকরপোরেশনের একটি ‘উড়ন্ত গাড়ি’ প্রথমবারের পরীক্ষামূলকভাবে উড়ানো হয়েছে ধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আকাশে। চীনা ওই প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে বৈদ্যুতিক বিমান চালু করার জন্যও কাজ করছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক্স২ নামের এই উড়ন্ত গাড়ি দুই আসন বিশিষ্ট। গাড়ির দুই পাশে সামনে ও পেছনে আটটি পাখা আছে; যা গাড়িটির উড্ডয়ন এবং অবতরণে সহায়তা করে।

সোমবার ৯০ মিনিটের পরীক্ষামূলক প্রথম ফ্লাইটটি দুবাইয়ে পরিচালনা করা হয়। এসময় এতে কেনো মানুষ ছিল না। পরবর্তী প্রজন্মের উড়ন্ত গাড়ির জন্য এক্স২ গুরুত্বপূর্ণ ভিত্তি বলে অভিহিত করেছে এক্সপেং ইনকরপোরেশন।

এক্সপেং এরোটের মহাব্যবস্থাপক মিনগুয়ান কিউ বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক বাজারে ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী শহর হওয়ায় প্রথমে আমরা দুবাইকে এই গাড়ির পরীক্ষামূলক উড্ডয়নের জন্য বেছে নিয়েছি’।

 

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে