শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুমব্রু সীমান্তে ফের গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসী

news-image

বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে আজও গোলাগুলি হয়েছে। রোববার মধ্যরাত থেকে গোলাগুলির শব্দ বাড়তে থাকে। আতঙ্কে ঘুম ভেঙে যায় ঘুমধুম ইউনিয়নে বসবাসকারী সীমান্তাঞ্চলের অধিবাসীদের।

সীমান্তবাসী জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় কয়েক দিন বন্ধ থাকার পর ফের গোলাগুলি শুরু হয়েছে। রোববার মধ্যরাত থেকে তুমব্রু সীমান্তের ৩৪ ও ৩৫ নাম্বার সীমান্ত পিলার এলাকায় গোলাগুলি হয়। সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দটা শোনা গেছে সোমবার সকালেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোলাগুলির ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তের ৩৪ ও ৩৫ নাম্বার সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে। রোববার মধ্যরাত থেকে ফের গোলাগুলি শুরু হয়েছে। সীমান্তজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের নিরাপত্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

প্রেমের টানে চীন থেকে চিনা যুবক নবীনগরে।

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০