,

টেকনাফে আবারও কিশোর অপহরণ, পালাতে গিয়ে পানচাষি গুলিবিদ্ধ

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে এক কিশোরকে অপহরণ করে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এঘটনায় পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ শরীফ (৩০) নামের এক পানচাষি।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত আবদুর রহমান আবছার (১৬) ওই এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ ওই এলাকার সোনা আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, আজ সকালে ইউনিয়নের বড়ডেইল পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে যান অপহৃত কিশোর আবদুর রহমান আবছার ও গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ। সেসময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী পানের বরজ হামলা করে কিশোর আবদুর রহমান আবছারকে ধরে ফেলে। মোহাম্মদ শরীফ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক টেকনাফ থানা পুলিশকে জানানো হয়।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পৃথক ঘটনায় পাঁচজন স্থানীয় বাংলাদেশি অপহরণের সময় ৩ জন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসলেও দুইজনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে অপহৃত ২ জন মুক্তিপণে ছাড়া পান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না