,

একযোগে বিএনপির ৪২ নেতাকর্মীর পদত্যাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের উলিপুরে একযোগে বিএনপির ৪২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। সম্প্রতি তারা এ পদত্যাগ করেন।

পদত্যাগকারীদের অন্যতম হলেন উপজেলার দলদলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাজাহান আলী, জেষ্ঠ সহ-সভাপতি আশরাফ আলী শাহফকির, সহ-সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার ও সংগঠনিক সম্পাদক আবু শাকের।

শাজাহান আলী বলেন, এ ঘটনায় ইউনিয়ন নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

জানা গেছে, ২০২০ সালের ৭ জানুয়ারি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দলদলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মো. শাজাহান আলী ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন নির্বাচিত হন। এরপর থেকে তারা দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৫ আগস্ট উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল স্বাক্ষরিত এক চিঠিতে দলদলিয়া ইউনিয়ন কমিটি থেকে সাধারণ সম্পাদক গোলাম হোসেনকে বাদ দিয়ে সোলায়মান বখসীকে সাধারণ সম্পাদক করে কমিটি পুনর্গঠন করে ইউনিয়ন নেতৃবৃন্দ বরাবর চিঠি পাঠানো হয়।

বিষয়টি কমিটির কর্মীদের মাঝে জানাজানি হলে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে ইউনিয়ন কমিটি জরুরি বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তারা। পরে একযোগে ৪২ জন নেতাকর্মী পদত্যাগ করেন।

উলিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল বলেন, ‘সাংগঠনিক পদ থেকে যারা পদত্যাগ করেছেন বলে দাবি করা হচ্ছে তাদের অনেকে বিষয়টি জানেন না। তাদের মধ্যে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের পদত্যাগপত্র পেয়েছি তবে গ্রহণ করা হয়নি।’

উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া বলেন, ‘কর্মীরা অভিমান করে পদত্যাগ করেছে। এ সমস্যা দ্রুত সমাধান হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না