শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে ছোড়া পাথরে দুই চালক আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর ছোড়ায় রেলের দুই চালক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে পাহাড়তলীর কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ট্রেনের চালক মোহাম্মদ রাসেল এবং সহকারী চালক সুমন কুমার শীল। পাথরের আঘাতে গ্লাস ভেঙে তাদের হাত সামান্য কেটে গেছে বলে জানা যায়।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর এবিএম শফিকুল আলম বলেন, কৈবল্যধাম স্টেশন ছেড়ে যাওয়ার সময় হঠাৎ কে বা কারা পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের কাচ ভেঙে ক্যাব রুমে ঢুকে যায়। এ সময় কাচের আঘাতে ওই দুজন সামান্য আহত হয়েছেন। বড় বিপদ থেকে বেঁচে গেছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

প্রেমের টানে চীন থেকে চিনা যুবক নবীনগরে।

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০