,

সুস্থ আছি, সামনের মাসে দেশে ফিরছি: রওশন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, কিছু সমস্যা থাকলেও আমি ভালো আছি, সুস্থ আছি। আশা করছি, আগামী নভেম্বরে মাসে দেশে ফিরে আসব।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে থাইল্যান্ড থেকে ভিডিওবার্তায় তিনি এ সব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ১১ মাস হয়েছে আমি এখানে (ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন) আছি। কিছু সমস্যা থাকলেও আমি ভালো আছি।

তিনি বলেন, জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করেনি। কারণ জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। আগামীতেও জাতীয় পার্টির নির্বাচন করবে।

রওশন এরশাদ বলেন, সারাবিশ্বে এখন ইভিএমে নির্বাচন হচ্ছে। তাহলে আমরা কেন নির্বাচনে ইভিএম ব্যবহার করব না? আমরা ইভিএমের নির্বাচন করব। যারা নির্বাচনে জয়লাভ করে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা নির্বাচনে পরাজিত হয় তারা বলে কারচুপি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে