মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে বাবার মামলা

news-image

দুর্গাপুর ও নেত্রকোণা প্রতিনিধি : মাদক সেবন ও জুয়া খেলা থেকে বিরত রাখতে ছেলেকে বাধা দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত ১২ সেপ্টেম্বর কলমাকান্দা উপজেলার আমতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার না পেয়ে গত ২৬ সেপ্টেম্বর আদালতে মামলা করেছেন ভুক্তভোগী বাবা আব্দুর রশিদ।

অভিযোগের বিবরণে জানা গেছে, কলমাকান্দা উপজেলার আমতলা গ্রামের আব্দুর রশিদের ছোট ছেলে ফয়সাল আহমেদ রনি কোনো কাজ করেন না। দিনভর জুয়া খেলে আর মাদক সেবন করেন তিনি। মাদকের টাকার জন্য প্রায়ই বাবাকে চাপ প্রয়োগ করেন রনি। টাকা না পেলেই বাবাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতেন। একপর্যায়ে গালিগালাজসহ মারপিট করার জন্য তেড়ে আসতেন।

গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মাদকের টাকা না পেয়ে বাবা আব্দুর রশিদকে প্রকাশ্যে মারধর শুরু করেন। মেরুদণ্ডে লাথি দিলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান রশিদ। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।

নিজের চিকিৎসার জন্য জমি বিক্রি করতে চাইলে, সেখানেও ক্রেতাদের নানাভাবে হুমকি দিচ্ছেন রনি। গ্রাম্য সালিসে বিচার না পেয়ে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ইতোপূর্বে কলমাকান্দা থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী বাবা।

বিষয়টি সম্পর্কে জানতে রনির মোবাইল ফোনে কল করা হলেও তিনি তার বাবাকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আহাদ খান বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে অবশ্যই দোষী হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু