সময় ক্ষেপণ করলে জনগণের অনাস্থা চলে আসবে: জামায়াত নেতা সেলিম

news-image

অনলাইন ডেস্ক : বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘আমরা বিরোধী দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আর সময় ক্ষেপণ করলে জনগণের অনাস্থা চলে আসবে। আপনারা ঘোষণা দেওয়ার সময় পাবেন না। যদি যুগপৎ আন্দোলন চান, অনতিবিলম্বে লিয়াজোঁ কমিটি গঠন করে যুগপৎ কর্মসূচি ঘোষণা করুন। আমরা জামায়াতে ইসলামী রাস্তায় চলে এসেছি। আমরা থাকব, ইনশাল্লাহ।’

সোমবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালী এলাকায় দলের এক ঝটিকা মিছিলপূর্ব সমাবেশে মুহাম্মদ সেলিম উদ্দিন এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ছাত্ররাজনীতির নামে ইডেন কলেজসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ যা করছে, তা রীতিমতো ‘দুর্বৃত্তায়ন ও ফৌজদারি অপরাধ’।

তিনি বলেন, ‘এটা ছাত্রলীগের জন্য নতুন কিছু নয়, এটা তাদের বনিয়াদি অভ্যাস। এ কারণে বাংলাদেশের ছাত্রসংগঠনের জন্য ছাত্রলীগ অভিশাপে পরিণত হয়েছে। দুর্বৃত্তায়নের জন্য ছাত্রলীগকে ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে।’

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল আটটার দিকে মহাখালীর কলেরা হাসপাতালের সামনে হঠাৎ জামায়াতে ইসলামীর কয়েকশ নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল শুরু করেন। এরপর জামায়াতের মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্য শেষে মিছিলটি তেজগাঁও বাস টার্মিনালের দিকে কিছু দূর গিয়ে শেষ হয়ে যায়।

মিছিলে মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগর উত্তরের নেতা জিয়াউল হাসান, ইয়াছিন আরাফাত ও মাওলানা মুহিব্বুল্লাহ, মেসবাহ উদ্দীন, আতাউর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার