রমজানে রোজা রেখে বুক জ্বলা থেকে মুক্তি

news-image

স্বাস্থ্য ডেস্ক : আমরা রমজান ছাড়া অন্য সময়ে তিনবেলা খাই। নিয়ম করেই খাওয়া হয়। রমযান আসলে খাওয়ার এ নিয়মে ব্যাঘাত ঘটে। সারাদিন না খেয়ে থাকি। আবার রাতের অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার খাই। এতে পাকস্থলির ওপর জাপ পড়ে। তখন দেখা দেয় এসিডিটির সমস্যা।
আমরা অন্যান্য সময়ের চেয়ে রমযানে বেশি খাই। এ খাবারগুলোও কিন্তু স্বাস্থ্য সম্মত নয়। ইফতারি বলতে আমরা যা বুঝি তা খেলে তো পেটে সমস্যা হবেই। সারাদিন না খেয়ে সন্ধ্যায় যখন আপনি তেলে চুপচুপে পেঁয়াজু পেটে ভরবেন পাকস্থলি বেচারা কি তা সহ্য করতে পারবে? পেট ফাঁপা, পেটে ব্যথা তো হতেই পারে। অনেকে ইফতারির সাথে রাজ্যের খাবার খান এতেও পাকস্থলির ওপর চাপ পড়ে। আর আগে থেকে যাদের আলসারের সমস্যা আছে তাদের তো কথাই নেই।
রোজার শুরুর দিনগুলোতে যে কেউ এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। এ সমস্যা থেকে রা পেতে হলে রমজান মাসে অতিরিক্ত না খেয়ে পরিমিত ও সুষম খাদ্য খান। এবারে বেশি পরিমানে না খেলে অল্প অল্প করে খেতে পারেন। ছোলা-মুড়ি পেটে এসিডিটি বাড়ায়। সুস্থ থাকতে চাই বাদ দিতে পারেন। সেই সাথে ভাজাপোড়া ও মসলাযুক্ত খাবার কম খান।
ইফতারিতে ফলের জুস বেশি করে পান করুন। ইফতারির পর অল্প অল্প পরিমানে কিন্তু বার বার পানি ও পানীয় পান করুন। রান্নার সময় তেল একটু কমিয়ে দিন।
বাইরের হালিম কিন্তু পেটে ব্যথা, বুক জ¦লা বাড়াবে, ভেবে দেখুন খাবেন কিনা? বন্ধ করুন কফি ও ধূমপান। একটু উচু বালিশে শুতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এন্টাসিড, এন্টিহিসটামিন বা প্রোটন পাম্প ইনহিবিটর যেমন ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল ইত্যাদি ওষুধ খেতে পারেন। তবে যাদের আলসার আছে তারা রোজা রাখার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার