শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের তৈরি প্রতিমায় পূজা তিন স্কুলছাত্রের

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : পাঁচ বছর ধরে নিজেদের তৈরি প্রতিমায় দুর্গাপূজা উদযাপন করছে চট্টগ্রামের রাউজানে তিন স্কুলছাত্র। পড়ালেখার পাশাপাশি নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী প্রতিমা তৈরি করে নিজেরাই মন্ত্র পড়ে পূজা করছে তিন কিশোর।

স্থানীয়রা জানান, উপজেলার বিনাজুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ বাড়ির নবম শ্রেণির ছাত্র দুর্জয় চন্দ ও দশম শ্রেণির দুই ছাত্র স্বপ্নীল দাশ ও নয়ন মুহুরী ২০১৮ সাল থেকে প্রতিমা তৈরি করে পূজা উদযাপন করছে। তারা বিনাজুরী নবীন স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র।

তিনজনের কারো প্রতিমা তৈরির প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এমনকি গুরু ধরেও কেউ দীক্ষা নেয়নি। অথচ এ বয়সেই নিজেদের হাতে প্রতিমা তৈরি করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

প্রতিমা তৈরির উপকরণ কেনাসহ পূজার খরচের জন্য তারা প্রতিবছর টাকা সঞ্চয় করে। তাদের আগ্রহ দেখে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা আর্থিক সহযোগিতা করেছেন। বর্তমানে তাদের মণ্ডপে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্কুলছাত্র স্বপ্নীল দাশ বলে, ‘আমরা ২০১৮ সাল থেকে নিজেরাই প্রতিমা তৈরি করে, নিজেরাই মন্ত্র পড়ে দুর্গাপূজা করি। প্রতিমা তৈরি করতে সময় বেশি লাগলেও অন্যরকম তৃপ্তি পাই।’

দুর্জয় চন্দ বলে, ‘৫ম শ্রেণি থেকে প্রতিমা তৈরি করে বন্ধুদের সঙ্গে পূজা দিচ্ছি। মন্ত্র আমরা নিজেরাই পড়ি।’

এদিকে ছেলেদের এমন কাজে মুগ্ধ তাদের বাবা-মা, শিক্ষকেরা। নয়ন মুহুরীর মা মম্পি মুহুরী বলেন, ‘আমাদের ছেলেরা যে কাজ করছে আমি গর্ববোধ করি। আমরা উৎসাহ দিচ্ছি।’

রাউজান উপজেলা পূজা উদযান পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, ‘ভালো কাজ করলে ভালো ফল পাবে। আমরা চাই সার্থকভাবে তারা পূজা পালন করুক। আমি পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, রাউজানে এবার ২৪৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

প্রেমের টানে চীন থেকে চিনা যুবক নবীনগরে।

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০