ঢাবিতে ছাত্রদলের ওপর হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় গত মঙ্গলবার বিকেলে হামলার শিকার হন ছাত্রদল নেতাকর্মীরা। তাদের ওপর হামলাকারীরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঢাবির এএফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন ছাত্রদলের ওপর হামলা করেন। ওই সময় ছাত্রলীগকর্মী এস এম আসিফ হোসেন, আরিফুল ইসলাম আলিফ ও রাকিবুল ইসলাম সাদিকও তাদের সঙ্গে হামলায় অংশ নেন।

এ ছাড়া ছাত্রলীগকর্মী জামান সামি, ওবায়দুল হোসাইন, মুহিব্বুল্লাহ লিওন, আব্দুল মুয়ামি হুযাইফা এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক এল রেহমানও বেধড়ক পেটান। হামলাকারী ছাত্রলীগ কর্মীদের সবাই এএফ রহমান হল ছাত্রলীগের পদপ্রার্থী এবং ইতোমধ্যে পদের জন্য সিভি জমা দিয়েছেন।

এ ব্যাপারে মুনেম শাহরিয়ার বলেন, ‌‘ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এর আগেও ছাত্রদল ক্যাম্পাসে বিভিন্ন সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমাদের একজন সাধারণ শিক্ষার্থীকে তারা হাতাহাতি করে মাটিতে ফেলে দেয়। তাই আমরা তাদের প্রতিহত করেছি।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার