,

মানুষের জন্য চিকিৎসা নেই, বেকারদের জন্য কাজের নিশ্চয়তা নেই : জিএম কাদের

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দলীয়করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। দেশে সাধারণ মানুষের জন্য চিকিৎসা নেই, বেকারদের জন্য কাজের নিশ্চয়তা নেই।

আজ মঙ্গলবার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশে এখন আর গণতন্ত্র নেই মন্তব্য করে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার সংবিধান সংশোধন করে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সকল ক্ষমতা এখন এক ব্যক্তির হাতে কুক্ষিগত করা হয়েছে।
দেশের নির্বাচনী ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়েছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, দেশের মানুষ দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করতে পারছে না। আবার ইচ্ছে হলে, প্রতিনিধি পরিবর্তন করতে পারছে না সাধারণ মানুষ। মেধাবী ও যোগ্যতা সম্পন্ন মানুষ কোথাও স্থান পাচ্ছে না।

মেধাহীন, দুর্নীতিবাজ আর অসৎ মানুষ দিনে দিনে আরও ওপরে উঠছে বলে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, দেশের কোথাও জবাবদিহিতা নেই। জবাবদিহিতা না থাকার কারণে, দেশের প্রতিটি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে। দুষ্টের দমন আর শিষ্টের পালন নেই কোথাও, দেশে এখন দুষ্টের পালন আর শিষ্টের দমন চলছে। এমন দেশের জন্য আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম হয়নি।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে