,

ঢাকা মহানগরী‌তে জাপার চার‌টি ক‌মি‌টি গঠনের সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরকে চার ভাগে বিভক্ত করে পৃথক চারটি ক‌মি‌টি গঠনের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে জাতীয় পা‌র্টি। বর্তমা‌নে ঢাকা মহানগরী‌তে (উত্তর ও দ‌ক্ষিণ) জাপার দু‌টি ক‌মি‌টি র‌য়ে‌ছে। ক‌য়েক‌ দি‌নের ম‌ধ্যে মহানগরীর চার‌টি স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টি গঠন করা হ‌বে।

মঙ্গলবার বিকা‌লে রাজধানীর গুলশানে পার্টির সমন্বয় অফিসে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় এক বিবৃতিতে জানানো হয়েছে।

স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টির সদস‌্য ও সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাার সভাপ‌তিত্বে সভায় বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সাবেক এমপি এমএ গোফরান, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশীদ।

সভায় আগামী ১৫ অক্টোবর দ‌লের সবগু‌লো অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠ‌ন এবং স‌ম্মেলন উপল‌ক্ষে প্রতি‌টি জেলা উপ‌জেলায় জোরা‌লো প্রচারনা চালা‌নোর সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় দ‌লের সা‌বেক প্রেসি‌ডিয়াম সদস‌্য ফখরুজ্জামান জাহাঙ্গীরকে আহবায়ক ও শ্রমিক নেতা শাহ্ আলম তালুকদারকে সদস্য সচিব করে সম্মেলন প্রচার উপ-কমিটি গঠন করা হয়।

বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশা‌দের নেৃত‌ত্বে ২৬ ন‌ভেম্বর জাতীয় কাউ‌ন্সিল অনু‌ষ্ঠিত হ‌বে। সেই কাউ‌ন্সি‌লে সারা‌দে‌শের পরী‌ক্ষিত নেতাকর্মী‌দের সমন্ব‌য়ে নতুন এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌বে ব‌লেও সভায় জানা‌নো হয়।

এসময় অ‌্যাড‌ভো‌কেট জিয়াউল হক মৃধা বলেন, এরশাদ আদর্শের একজন সৈনিক বেঁচে থাকতে লাখ জনতার দেয়া পল্লীবন্ধু স্বীকৃতি ‌কেউ মুছে ফেলতে পার‌বে না। তি‌নি সবাই‌কে এরশাদের আদর্শ বু‌কে ধারণ ক‌রে বেগম রওশন এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, প্রস্তুতি কমিটির সদস‌্য সাবেক এমপি ড. নুরুল ইসলাম মিলন, সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ডা. খন্দকার রফিকুল ইসলাম, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু ও শ্রমিক নেতা শাহ্ আলম তালুকদার।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না