বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর বলে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। পাশাপাশি সব কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আজ সোমবার অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এসব তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভায় এ তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।

হুমায়ুন কবীর বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা, সালথা ও নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী ছয়বার ফরিদপুর-২ (নগরকান্দা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়।

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু