,

এবার টেকনাফ সীমান্তে গোলাগুলি

news-image

টেকনাফ প্রতিনিধি : এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং কানজরপাড়া সীমান্তে মিয়ানমারের ভেতরে নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।

আজ সোমবার ভোর থেকে মর্টারশেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠছে হোয়াইক্যং কানজড় পাড়া এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের কানজড় পাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য শাহ জালাল।

তিনি বলেন, ‘সকাল থেকে আমার ওয়ার্ড কানজড় পাড়া বড়ফিশারি এলাকায় সীমান্তে ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। এই ভারী অস্ত্রের বিকট শব্দে জেলেরা আতঙ্কিত হয়ে নাফ নদীসহ সীমান্ত এলাকায় কাজ করতে যাচ্ছে না। শুধু কানজড় পাড়া এলাকায় নয় হোয়াইক্যংয়ের বিভিন্ন জায়গায় অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টারও দেখা যায়।’

উনছিপ্রাং এলাকার জেলে কালু মাঝি বলেন, ‘আমি আজ সকালে নাফ নদীর পাশে মাছ ধরছিলাম। এ সময় বোমার মতো একটি বড় শব্দ বিস্ফোরিত হয়। শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমি নৌকা থেকে পড়ে যাই।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না