,

গলায় কলসি বেঁধে নদীতে ঝাঁপ দিলেন গৃহবধূ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় বালি ভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূ। তিনি বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের মৃত গণি মন্ডলের স্ত্রী। তাকে উদ্ধারে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মোকারম হোসেন মোল্যা বলেন, আজ রোববার দুপুর ১টার দিকে ওই গৃহবধূ বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হয়ে যান। বাড়ির কাছেই গড়াই নদীতে গিয়ে কলসিতে বালি ভর্তি করে তা গলায় পেচিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে পথচারী মহিলা দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেওয়া হলে তারা নৌকা যোগে বিকাল সাড়ে ৩টা থেকে উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করেন।

তিনি আরও বলেন, ইতোপূর্বে ওই গৃহবধূ একাধিকবার বিভিন্নভাবে আত্মহত্যা করার চেষ্ঠা করছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির