,

আ.লীগ নেতার ফোনে এসএসসির প্রশ্নপত্র, অতপর জেলে

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে মুঠোফোনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার অপরাধে আওয়ামী লীগ নেতা ইয়াছিন সিকদারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে তাকে এই কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ইয়াছিন সিকদার বাঁশতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচগাও গ্রামের বাসিন্দা।

ভাম্যমাণ আদালত সূত্র জানায়, ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে পেকুয়ার রাজীব নামের এক ছেলে প্রশ্নপত্র ইয়াসিন সিকদারের ফেসবুক মেসেঞ্জারে দেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এ সময় বাঁশতৈল বাজারের নাজিম প্লাজায় অভিযান চালিয়ে ইয়াসিন সিকদারের মুঠোফোনে পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র পান এবং তাকে আটক করেন। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. হাফিজুর রহমান বলেন, ইয়াছিন সিকদারকে পাবলিক পরীক্ষা আইনের আওতায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে