,

জাতিসংঘে দেওয়া শেখ হাসিনার বক্তব্য হাস্যকর: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজ দেশে হত্যাযজ্ঞ চালু রেখে জাতিসংঘে যুদ্ধ চাই না বলে দেওয়া শেখ হাসিনার বক্তব্য হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘নতুন ছদ্মবেশ নিয়ে আরেকবার একনায়কতন্ত্র কায়েম করতে চায় সরকার। গুম, খুন, হত্যা করে বিএনপিকে দমাতে পারবে না আওয়ামী লীগ সরকার। জনগণের অধিকার আদায়ে বিএনপির আন্দোলন চলবেই।’

তিনি বলেন, ‘যুবদলকর্মী শাওনের রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। শাওনের মৃত্যুর ব্যাপারে আওয়ামীপন্থীরা বলছেন, পেছন থেকে ইটের আঘাতে মরেছে। অথচ ডেথ সার্টিফিকেটে এসেছে গান শর্ট। হত্যা করে আবার মিথ্যাচার করছে আওয়ামী লীগ। যেসব নেতাকর্মী জীবন দিচ্ছেন; তাদের আত্মত্যাগ বিএনপির জন্য নয়; সমগ্র জাতির মুক্তির জন্য। এই মুক্তি নিশ্চিতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে যে জন্য যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধ এখনো আছে। অধিকার আদায় হয়নি। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। জাতীয় চার নেতার নাম নেই কোথাও। জেনারেল ওসমানির নাম উল্লেখ করা হয় না। জিয়ার নাম উচ্চারণ তো নয়ই, বরং খাটো করা হয়।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না