,

বগি লাইনচ্যুত হলেও ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ওই এলাকায় রেলের ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া শনিবার সকাল ১০টার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোনো ট্রেন না থাকায় শিডিউল বিপর্যয় ঘটেনি।

এর আগে সকাল ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান জানান,, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। সকাল ১০টার দিকে ট্রেনটি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে শনিবার সকাল ১০টার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোনো ট্রেন না থাকায় শিডিউল বিপর্যয় ঘটেনি। ওই এলাকায় রেলের ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না