সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরা-যাত্রাবাড়িতে বিএনপির সমাবেশ উপলক্ষে ইশরাক হোসেনের জনসংযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকার ডেমরা-যাত্রাবাড়ি জোনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জানানো হয়েছে, বিদ্যুতের নজরবিহীন লোডশেডিং, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধিসহ ভোলায় আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে যাত্রাবাড়ি-ডেমরার বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, দক্ষিণের সদস্য সাব্বির আহমেদ আরিফ, সদস্য জামসেদুর রহমান শ্যামল, ৫০নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ মোল্যা, সাধারণ সম্পাদক আহসানুল কবির ওয়াসিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

আজ বুধবার দুপুরের পরপরই ইশরাক হোসেন নেতাকর্মীদের নিয়ে যাত্রাবাড়ি শহিদ ফারুক সড়ক থেকে শুরু করে ডেমরা হয়ে যাত্রাবাড়ি চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
জানা গেছে, আগামীকাল বিকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও বাইতুন নুর মাদ্রাসা সংলগ্ন রোডের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি নেতা নবীউল্লাহ নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি স্থায়ী কমিটির আরেক সদস্য ড. মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান