,

আখাউড়া বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল দুই হাজার ৮০০ কেজি ইলিশ মাছ।

আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দু’টি পিকআপ ভ্যানে করে এই মাছ রপ্তানি করা হয়।

ঢাকার কারওয়ান বাজারের প্রতিষ্ঠান ফিশ বাজার মাছগুলো স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট খলিফা এন্টারপ্রাইজের মাধ্যমে ইলিশ মাছগুলো রপ্তানি করছে।

জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৫৯টি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ মাছ রপ্তানি করার জন্য সরকার অনুমোদন দিয়েছে। এরই অংশ হিসেবে ফিশ বাজারের তত্ত্বাবধানে এই স্থল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ মাছ ভারতের আগরতলায় যাবে। ভারতের কৃষ্ণপদ রায় প্রতিষ্ঠান এই মাছগুলো গ্রহণ করবেন। ভারতের বাজারে প্রতি কেজি ইলিশের দাম ১০ ডালার করে ধরা হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গতবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মনির হোসেন বাবুল বলেন, দেশে ইলিশ সংকটের কারণে দীর্ঘ সাত বছর ধরে বিদেশে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। তবে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। এতে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. শাহনেওয়াজ মিয়া শানু বলেন, দুর্গাপূজা উপলক্ষে এই স্থল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়েছে। আজ ৫০ টন চালানের মধ্যে আড়াই টন পাঠানো হচ্ছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাকি চালানগুলো পাঠানো হবে।

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রত্যেক বছর পূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হয়। এ বছরেও এই বন্দর দিয়ে ৫০ টন ইলিশ রপ্তানি করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির