শহিদকে খুব দরকার শ্রদ্ধার!

news-image

বিনোদন প্রতিবেদক : এতদিন শোনা গেছে বলিউড তারকা শহিদ কাপুরের প্রতি শুধু সোনাক্ষি সিনহারই দুর্বলতা ছিল। আরও যে কত নায়িকার স্বপ্নের পুরুষ তিনি তা  বোঝাই যায়নি। অবশ্য এখন সেসব অনেকটা পরিষ্কার হচ্ছে। সোনাক্ষি সিনহার সঙ্গে গোপনে প্রেম ছিল শহীদের সেটা সবারই জানা। কিন্তু ‘হায়দার’ ছবির সহশিল্পী শ্রদ্ধা কাপুরও যে মনে মনে তাকে চান সেটা কেউই বা জানত না। অবশ্য আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের কারণে তখন সেটা প্রকাশ না পেলেও এখন একটু একটু করে মুখ খুলছেন শ্রদ্ধা। শহিদের প্রতি তার লুকায়িত ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে সম্প্রতি রেমো ডি’সুজার নাচে গানে ভরপুর একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবরে। এবারই প্রথম এ ধরণের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শ্রদ্ধা। এক সাক্ষাতকারে তিনি বলেন, নাচে আমি এতটা পারদর্শী নই। যা শহিদ খুব ভাল জানেন। নাম ঠিক না হওয়া এ ছবিতে কাজ করতে গেলে তার অভাবটা খুব ভালভাবে টের পাবো। কিন্তু এ মুহুর্তে আমার তাকে খুব দরকার। শহিদের মতো একজন মানুষ সঙ্গে থাকলে আর কিছু লাগে না। তিনি সবক্ষেত্রেই অনেক বেশি এক্সপার্ট। শ্রদ্ধার এমন মন্তব্যে বলিউডে মুহুর্তেই হৈ চৈ পড়ে যায়। কারণ কিছুদিন বাদে শহিদের বিয়ে। আর তাই এ সময়ে তাকে নিয়ে এ ধরণের কথা বললে তো সেটা বিয়েতে কোন না কোন প্রভাব ফেলতেই পারে। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার