শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এপিবিএন সদস্যকে কুপিয়েছে রোহিঙ্গারা

news-image

নিজস্ব প্রতিবেদক : আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য শহিদুলকে কুপিয়েছে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বালুখালীর নৌকার মাঠ এলাকার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ক্যাম্প-৭-এ আসার সময় কয়েকজন রোহিঙ্গার সঙ্গে দেখা হয় কনস্টেবল শহিদুলের। এ সময় একজন রোহিঙ্গার পরিচয় জানতে চাওয়ায় তার ওপর হামলা হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

সৈয়দ হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

প্রেমের টানে চীন থেকে চিনা যুবক নবীনগরে।

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০