বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৭ জুন

news-image

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২৭ জুন বেলা দুইটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ এম পারভেজ রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশ্নপত্র ফাঁস এড়াতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র ছাপানো হবে। প্রাথমিক পর্যায়ে পাঁচটি জেলায় পরীক্ষা নেওয়া হবে। এ পদ্ধতিতে প্রথমে নড়াইল, মেহেরপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও ফেনী জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় এভাবে পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষা পদ্ধতিতে কোনো পরিবর্তন থাকবে না বলে জানান পারভেজ রহিম। বিগত বছরগুলোর মতোই জেলা প্রশাসক সভাপতি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্যসচিব এবং সরকার কর্তৃক মনোনীত একজন শিক্ষাবিদ ও জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে ৮০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।


গত বছরের ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে লোক নেবে বলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সারা দেশ থেকে আবেদন করেন ৯ লাখ ৭১ হাজার ৬০৮ জন প্রার্থী। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রায় ২৫ হাজার প্রার্থীকে চূড়ান্তভাবে দেশের বিভিন্ন প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হবে।  

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে