,

রাষ্ট্র ব্যবস্থা দলীয়করণ করে ভাগ করে ফেলেছে সরকার : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র ব্যবস্থাকে সরকার ‘দলীয়করণ’ করে ভাগ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, আমি মাঝে মধ্যে বলি, সময়টাই মনে হচ্ছে যে একটা নষ্ট সময়, এটা একটা নষ্ট সময়। সবকিছুকে এরা (সরকার) নষ্ট করে ফেলছে। এমন কোন জায়গা নেই যেখানে মিথ্যাচার ও দুর্নীতি নেই।

ফখরুল বলেন, আপনি বিচারালয় যান বিচার পাবেন না, আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারীর কাছে যাবেন নিরাপত্তার জন্য সেখানে নিরাপত্তা পাবেন না, আগে বলবে- তুমি বিএনপি করো না আওয়ামী লীগ করো। যদি বিএনপি করো কোনো কিছু হবে না, উপরন্তু আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। ঢাকা দক্ষিণে ছাত্রদলের তিনজন কর্মী রাতে বাসায় যাচ্ছিল ওই সময়ে তাদের আক্রমণ করে আহত করা হয়েছে। মামলা দিতে গেলে উল্টো ওদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার গোটা জাতিকে গত ১২ থেকে ১৫ বছরে বিভক্ত করে ফেলেছে। এমন একটা জায়গা পাবেন না যেখানে আপনি দেখবেন যে বিভক্তি নেই। মসজিদের কমিটি সেখানে ভাগ, স্কুলের কমিটি সেখানেও ভাগ, মাদ্রাসার কমিটি সেখানেও ভাগ, গানের স্কুলে সেখানেও ভাগ, বিশ্ববিদ্যালয়েও সেখানে ভাগ, কলেজেও ভাগ- সবখানে ভাগ। এই যে বিভক্তি কোনো জাতিকে কখনো সামনের দিকে নিয়ে যাবে না। জাতিকে সামনের দিয়ে নিয়ে যায় ঐক্য, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছিলেন। ’৭৫ সালে এসে তিনি সেই বিভক্তি দূর করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে নিয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, এখান থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। এটা কি একা বিএনপির দায়িত্ব। সবাইকে এগিয়ে আসতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে ‘ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশনে’র উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৪ সেপ্টেম্বর মারা যান গাজী মাজহারুল আনোয়ার।

গাজী মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য জীবন-কর্ম তুলে ধরেন বিএনপি মহাসচিব ও ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, গাজীপুরের সভাপতি ফজলুল হক মিলন, জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এম আবদুল্লাহ, প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী ও ছেলে সরফরাজ আনোয়ার উপল বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না