মশা তাড়ানোর ঘরোয়া উপায়

news-image

অনলাইন ডেস্ক : আবহাওয়ার এই সময়ে একদিকে চলছে বৃষ্টি, অন্যদিকে বেড়েছে মশার উৎপাত। মশার কামড় থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ জন্য সচেতনতা প্রয়োজন আরও বেশি। বারান্দা বা আঙিনা সবসময় পরিষ্কার রাখবেন। ভাঙা টব বা কোনও পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি। পাশাপাশি কিছু ঘরোয়া টিপস অনুসরণ করতে পারেন মশার উপদ্রব কমাতে। আসুন জেনে নিই-

* ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। ধীরে ধীরে ছড়িয়ে পড়া গন্ধে মশা দূর হবে। চাইলে কয়েক টুকরো কর্পূর জ্বালিয়ে নিতে পারেন। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়বে শক্তিশালী গন্ধ।

* মশার উৎপাত বেড়ে ওঠা থামাতে সক্ষম কফির গুঁড়া। তাই বাগানে কফির গুঁড়া ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায়।

* কিছু গাছ আছে যা ঘরে রাখলে মশার উপদ্রব কমে। তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার, গাঁদা গাছ রাখতে পারেন ঘরের আঙিনায় বা ঘরের ভেতর।

* লেমনগ্রাস অয়েল ত্বকে লাগালে মশা কামড়াবে না।

* রসুনের রস মিশ্রিত পানি বাগানে স্প্রে করে দিলে মশার উপদ্রব কমবে।

* নিমের তেল ত্বকে ম্যাসাজ করলে ৩ ঘণ্টা পর্যন্ত মশা বসে না। আবার নিম পাতা জ্বালানো ধোঁয়া ছড়িয়ে পড়লে মশার আনাগোনা কমে অনেকটাই।

* মশা দূর করার জন্য নারিকেলের খোসার আঁশ পোড়াতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার