,

২২ কোটি টাকার রাস্তা ৬ মাসেই শেষ!

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলার কালিকাপুর-পীরগঞ্জ রাস্তা। দীর্ঘ ১০ বছরের বেহাল দশার পর সংস্কার করা হয় চলতি বছরে। প্রায় ১৪ কিলোমিটারের এই রাস্তার সংস্কার ব্যয় হয় ২১ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। রাস্তাটির সংস্কার কাজ শেষ হয় চলতি বছরের মার্চে।

সংস্কারের ৬ মাস না পেরোতেই উপজেলার এগার গ্রাম উচ্চ বিদ্যালয়ে পাশে ভেঙে গেছে রাস্তাটির একাংশ। রাস্তার মাঝে দেবে গেছে অনেকাংশ। এছাড়া এক পাশে পিচ ভেঙে তৈরি হয়েছে গর্ত। সংস্কার হওয়া রাস্তায় দেবে যাওয়ায় তৈরি হয়েছে দুর্ঘটনার আশংকা।

ভেঙে পড়া রাস্তার ১০০ গজের মধ্যে রয়েছে মুগসাইর সানরাইজ কিন্ডার গার্টেন, লাইফ মডেল কিন্ডার গার্টেন, মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয়, মুগসাইর এগার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দোকান ও বসতবাড়ি।

এমন গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তা ভেঙে পড়ায় আতঙ্কে আছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। এছাড়া এত বিশাল বাজেটের রাস্তায় অল্প সময়ে ভেঙে পড়ায় সংস্কার মান নিয়ে তুলছেন অনেকে প্রশ্ন।

লাইফ মডেল কিন্ডার গার্টেনের শিক্ষার্থীর অভিভাবক সুমি আক্তার বলেন, ‘এই রাস্তা দিয়ে বাচ্চারা প্রতিদিন স্কুলে যায়। রাস্তাটি নতুন হওয়ায় গাড়ি গুলো খুব দ্রুত চলাচল করে। হঠাৎ রাস্তাটি ভেঙে গেছে। এখানে দুর্ঘটনা ঘটলে বাচ্চারা আহত হওয়ার আশংকা বেশি’।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী পলাশ দেবনাথ বলেন, ‘মেরামতের অল্প দিনেই রাস্তাটি ভেঙে গেল। কর্তৃপক্ষের বিষয়টা গুরুত্বের সাথে দেখা উচিৎ’।

দেবিদ্বার উপজেলা ইঞ্জিনিয়ার মো. শাহ আলম জানান, ‘ভেঙে যাওয়ার বিষয়টি জানা ছিল না। বিষয়টি জেনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে শুরু হয় রাস্তাটির সংস্কার কাজ। এমএইচএ ও এমএসই যৌথ ভাবে রাস্তাটি সংস্কার করে।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ