,

পিছু হটে বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে রাশিয়া: ইউক্রেন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পিছু হটার পরদিন রুশ বাহিনী প্রতিশোধ নিতে দেশটির পূর্বাঞ্চলের বেসামরিক স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পানির সুবিধা ও একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ফলে ওই অঞ্চলে বিদ্যুৎবিভ্রাট ও পানি সরবরাহে বিঘ্ন ঘটছে।

রবিবার জেলেনস্কি এক টুইট বার্তায় রাশিয়ানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে লেখেন, ‘সামরিক বাহিনী নয়, জনগণকে আলো ও তাপ থেকে বঞ্চিত করাই তাদের লক্ষ্য।’

রুশ নিয়ন্ত্রিত এলাকাসহ ওই অঞ্চলের ৯০ লাখ মানুষ সমস্যায় পড়ে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেন, বেশ কিছু বসতিতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। হামলার শিকার সাইটগুলোর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জরুরি কাজে নিয়োজিত লোকজন।

সামি, দিনিপ্রোপেট্রোভস্ক, পোলটাভা, জাপোরিঝিয়া ও ওডিসা অঞ্চল থেকেও বিদ্যুৎবিভ্রাটের খবর পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না