বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমদিনে এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

news-image

রমজানের প্র্রথম দিনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনের লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি প্রধান।এসময় খালেদা জিয়া শিশু এতিম শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ‍আত্মার শান্তি কামনা করে এবং দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
ইফতারে খালেদা জিয়ার সঙ্গে অংশ নেয় রাজধানীর ফকিরাপুল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, রহমাতে আলম ইসলামী মিশন, শান্তিনগর, খিলগাঁও ও তেজগাঁয়ের কয়েকটি এতিমখানা থেকে দুই শতাধিক এতিম শিশু। ওলামা-মাশায়েখদের মধ্যে ইফতারে অংশ নেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান মাওলানা কামাল উদ্দিন জাফরী, বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূর হোসেন কাশেমী, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোজাফ্ফর আহমেদ, ছারছিনা দরবার শরীফের ছোট হুজুর শাহ আরিফ বিল্লা সিদ্দিকী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসনাত আমীনী প্রমুখ।
ইফতারে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারী রহমান, ড. মঈন খান, লে. জে (অব.) মাহবুবুর রহামন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ। ইফতারে ২০ দলের শীর্ষ নেতারাও উপস্থিত। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা