ক্ষমতা টিকিয়ে রাখতেই ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বার্থে নয়, ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ ভারতে সফরে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এর আগে গাজীপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী।

তিনি বলেন, যতই দৌড়ঝাঁপ করুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। দেনদরবার করে আর লাভ হবে না। আর এ সরকারের বিরুদ্ধে সারা দেশের মানুষ জেগে উঠেছে। যত নির্যাতন করুক, মিথ্যা মামলা দিক এবং হামলা করুক- জনগণকে দমিয়ে রাখতে পারবে না। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ সফরে গিয়েছিলেন কীভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায়, সেই বোঝাপড়া করতে গিয়েছিলেন, কিন্তু দেশের স্বার্থে যায়নি।

তিনি বলেন, তিনি সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেননি। বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু বিকিয়ে দিয়েছেন- সেই প্রশ্ন উঠেছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি নজরুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এফএম জিলানি, সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা হুমায়ুন কবির খান, ডা রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহ রিয়াজুল হান্নান, শাহজাহান ফকির, তাহের মুসল্লী, কাজী খান, আজিজুর রহমান পেরা, রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার