,

লিবিয়ায় বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে দুই বাংলাদেশি নিহত

images-150x150লিবিয়ায় বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার লিবিয়ার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বরগুনার আবুল কালাম (৩২) ও পিরোজপুরের শফিকুর রহমান (৩৩)।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকীকে উদ্ধৃত করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসীকল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মু. মোহসিন চৌধুরী প্রথম আলোকে এই তথ্য জানান।

মোহসিন চৌধুরী বলেন, ‘তাঁরা দুজনেই ত্রিপোলি থেকে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দূরে বেনগাজির শরিকত কাজি নামে একটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। গতকাল তাঁরা কাজ শেষে ট্যাক্সিতে করে ফেরার সময় লিবিয়ার দুই পক্ষের বন্দুকযুদ্ধে পড়ে যান। এতে লিবিয়ান ট্যাক্সিক্যাবচালকসহ ওই দুই বাংলাদেশি নিহত হন। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। খুব শিগগিরই তাঁদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

লিবিয়ায় গত কয়েক বছর ধরে যুদ্ধাবস্থা বিরাজ করছে। তবে এর মধ্যেও ৩০ থেকে ৩৫ হাজার বাংলাদেশি সেখানে চাকরি করছেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি