,

মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী আটক

news-image

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় গিয়ে চাকরি করায় দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির রাজধানী কুয়ালালামপুরের সানওয়ে পিরামিড ও এর আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সানওয়ে কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন রেস্টুরেন্ট ও পাশের নির্মাণ প্রকল্প থেকে প্রায় ৮০ জনকে আটক করে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ। 

এছাড়া সানওয়ের বাইরে বিভিন্ন ভিডিও গেমস স্টোর থেকে ২৫ জন ও ক্লাং এলাকা থেকে আরও প্রায় ৫০ জন শিক্ষার্থীকে আটক করা হয়। আটক সবাই স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এসব শিক্ষার্থীরা বেশিরভাগই লিংকন ইউনিভার্সিটি, এডাম কলেজ ও ভিক্টোরিয়া কলেজের ছাত্র। এ কলেজগুলোর বিরুদ্ধে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় মানবপাচারের অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য, মালয়েশিয়ায় শিক্ষার্থীদের কোনো ধরনের পার্টটাইম কাজের স্বীকৃতি নেই। তারা পরিচয় গোপন রেখে রেস্টুরেন্ট ও নির্মাণ প্রকল্পে কাজ করে থাকে।


 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি