,

হামলা মামলা নিয়ে মাঠে বিএনপি

news-image

রেজাউল করিম লাবলু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা নেতারা সক্রিয় হয়ে উঠছেন। জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন সংগ্রামে স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই কোনো না কোনো হামলা, মামলার ঘটনা ঘটছে। এরপরও থেমে নেই দলটির নেতাকর্মীরা। ঝুঁকি আছে জেনেও নিজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন নেতারা। কারণ সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘নিত্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, লোডশেডিং প্রভৃতি কারণে মানুষ সরকারের ওপর ক্ষুব্ধ। গত ১৪ বছর ধরে খুন, গুম, হামলা, মামলার কারণে নেতাকর্মীদের ভয় কেটে গেছে। তারা লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা জেগে উঠেছে।’

ভুক্তভোগী নেতাকর্মীদের পরিবারগুলো বলছে, ‘শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই। দিন শুরু হয় আদালতে হাজিরা দিয়ে। আমরা মনে করি বারবার মরার চেয়ে যুদ্ধ করে মরা ভালো। তাছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখায় নেতাকর্মীরা উজ্জীবিত।’

১৬ বছর পর নিজ সংসদীয় এলাকায় গেলেন বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিঅ্যান্ডবি এলাকায় তার গাড়িবহর পৌঁছলে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা করেন। নুরুল ইসলাম মনি লাঞ্ছনার শিকার ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ৩০-৩৫টি মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটিতে অগ্নিসংযোগ করা হয়। হামলা করেই তারা ক্ষান্ত হয়নি; তাদের ইন্ধনে মামলা দিয়েছে পুলিশ। মনি এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানতে চাইলে মনি দেশ রূপান্তরকে বলেন, ‘এলাকায় গেলে কী পরিণতি হয় তা তো আপনাদের পাশাপাশি দেশবাসী দেখেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকায় গিয়েছিলাম। পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আমি ও নেতাকর্মী-সমর্থকরা গুরুতর আহত হই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ নানা সমস্যায় জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। গত ১৪ বছর ধরে হামলা ও মামলায় নেতাকর্মীরা বিপর্যস্ত। নেতাকর্মীদের এখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। এ কারণে চলমান কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নামছে। বিএনপির দায়িত্বশীল নেতা হিসেবে আমি মনে করি সরকার পতনের আন্দোলন জোরদার করা ছাড়া বিকল্প নেই।’

তিনি বলেন, ‘নেতাকর্মীদের ঢল নামার আরেকটি কারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসাধারণ সাংগঠনিক দক্ষতা। সারাক্ষণ তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন। নেতাকর্মীদের পরিবারকে ফোন করছেন। যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশনা দিচ্ছেন।’

দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে এলাকায় যেতে পারেননি এমন নেতারাও নিজ নিজ জেলার কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গত ১ সেপ্টেম্বর দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাসির উদ্দিন ও গোলাম আকবর খন্দকার। তাদের উপস্থিতিতে নেতাকর্মীরা উৎসাহিত হন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আহত নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ফোন করছেন। আহতদের চিকিৎসার খোঁজখবর রাখা ও যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের মামলা পরিচালনার জন্য দলীয় আইনজীবীদের তাগাদা দেন তিনি। আহতদের চিকিৎসার জন্য বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনকে এবং নেতাদের মামলা পরিচালনার জন্য জেলা আইনজীবী সমিতির সদস্যদের নির্দেশ দেন তারেক রহমান।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না